বাবুগঞ্জে দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:৩৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ ২৬৩ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান কে বিজয়ী করতে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকাল ৫ টায় দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠী বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মাসুম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম খালেদ হোসেন স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চিশতী, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মফিজুর রহমান পিন্টু, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ আবু সুফিয়ান সহ দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে বাবুগঞ্জে ৪ টি ইউনিয়নেই নৌকার বিজয় হবে। নৌকা বিজয়ী করতে সকল মতপার্থাক্য ভুলে দেহেরগতি ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর দেয়া নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।























