সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

করোনায় মারা গেলেন বানারীপাড়ার সাবেক প্রধান শিক্ষক ইউসুফ বালী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরিশালের বানারীপাড়ায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ বালী (৬৮) মারা গেছেন। ৩০ মার্চ মঙ্গলবার সকাল সোয়া ৬টায় ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, সম্প্রতি সস্ত্রীক তিনি ঢাকায় বড় মেয়ের বাসায় বেড়াতে যান। সেখানে বসে জ্বরে আক্রান্ত হওয়ার পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হলে সোমবার পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। সেখানে মঙ্গলবার সকাল সোয়া ৬টায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন বাদ এশা উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামে স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। দাফনের সময় সেখানে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা জানান, সুর্যাস্তের পরে গার্ড অব অনার দেওয়ার নিয়ম না থাকায় তাকে জাতীয় পতাকা ও ফুল দিয়ে অন্তিম শ্রদ্ধা জানানো হয়।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনায় মারা গেলেন বানারীপাড়ার সাবেক প্রধান শিক্ষক ইউসুফ বালী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১