আগৈলঝাড়ায় ইমামদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৫:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ ১১০ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
আলেম ওলামাদের যিনি মনেপ্রাণে ভালোবাসেন ও মহব্বত করেন সেই আমাদের অভিভাবক মাননীয় মন্ত্রী আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ্ এমপি এর পরামর্শ অনুযায়ী আগৈলঝাড়া উপজেলার সমস্ত মসজিদের সন্মানিত ঈমামদের নিয়া আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন মসজিদের ইমাম, স্কুল-মাদ্রাসার শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। জানা গেছে, সোমবার উপজেলার শহীদ সুকান্ত আব্দুল্লাহ হল রুমে ৫টি ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, স্কুল-মাদ্রাসার শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগৈলঝাড়ায় ইমামদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের বর্তমান প্রেক্ষাপটে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ নেতা আঃ সাত্তার মোল্লা, একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার,বিপুল দাস,
মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্টি,মোঃ শফিকুল ইসলাম টিটু, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সভাপতি ও আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম
মাওলানা ফজলুল হক, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি
সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (এম এ)। সভায় বক্তারা বলেন আগৈলঝাড়া উপজেলা হবে বাংলাদেশের মধ্যে শান্তি ও শৃঙ্খলার মডেল উপজেলা। ইমামদের নিয়ে মতবিনিময় সভা আরো উপস্থিত ছিলেন রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদারসহ প্রমুখ।
















