সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

পুলিশ সদস্যদের কলা দিল হরতালকারীরা, ছবি ভাইরাল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: নরসিংদীতে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে পুলিশ সদস্যদের কলা খাইয়েছেন হরতালকারী। ছবিটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। ভাইরাল হয়েছে কলা দেয়ার দৃশ্য। একই সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ঘোড়ায় চড়ে সড়ক অবরোধের দৃশ্যও ভাইরাল হয়েছে।

সকালে নরসিংদীর সড়কগুলোতে গণপরিবহন চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও বেলা ১১টার দিকে কয়েকশ’ হেফাজত কর্মী ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানার মোড়ে অবস্থান নেয়। তারা সড়কের উপর বসে রাস্তায় অবরোধ সৃষ্টি করে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় একটি অ্যাম্বুলেন্স ভাংচুর করে হেফাজত কর্মীরা।

এরই একপর্যায়ে হেফাজতে ইসলামী কর্মীরা আইনশৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কলা এগিয়ে দেন। দৃশ্যটি ক্যামেরা বন্দি হয়ে এখন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হেফাজত কর্মীদের সঙ্গে কথা বলার পর দুপুর ১২টার দিকে সড়ক থেকে অবরোধ উঠিয়ে নেয় তারা।

সদর মডেল থানার ওসি তদন্ত আতাউর রহমান বলেন, হরতাল চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুলিশ সদস্যদের কলা দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি নিজ চোখে দেখিনি। তবে কেউ যদি এগিয়ে কলা দেয় বা নেয় এটি তো তেমন বড় কোনো বিষয় নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশ সদস্যদের কলা দিল হরতালকারীরা, ছবি ভাইরাল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১