তালতলীতে রজত জয়ন্তী উপলক্ষে বিজয় র্যালি ও আনন্দ শোভাযাত্রা। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০২:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১ ১৪৮ বার পড়া হয়েছে

তালতলী (বরগুনা) প্রতিনিধি;
স্বাধীনতার ৫০ বছরে অনেক অর্জন-সাফল্য আছে। রয়ে গেছে, অনেক অপ্রাপ্তিও। এখনো একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হয় নি। মহান স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে বরগুনার তালতলীতে বিজয় র্যালি ও আনন্দ শোভাযাত্রা বের হয়েছে।
গতকাল শুক্রবার (২৬মার্চ) বেলা চারটার দিকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃত্বে উপজেলার প্রদান প্রদান শহর প্রদক্ষিন করে মালিপাড়া মাদ্রাসা মাঠে শেষ হয়।
মহান স্বাধীনতার বিজয় র্যালি ও আনন্দ শোভাযাত্রা তে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ (মিয়ার) সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবো বক্তব্য রাখেন মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক আরও বক্তব্য রাখেনঃ শ্রমিকদল সভাপতি শাহআলম হাং, উপজেলা ছাত্রদল আহ্বায়ক ও সদস্য সচিবঃ নাসির উদ্দিন ও জহিরুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও ১ম যুগ্ম আহ্বায়কঃ রুহুল আমিন রোমান ও বশির উদ্দিন হাং, বিএনপি নেতা মোস্তফা তাং, শামীম হাং, জিয়াউর রহমান, জাহাঙ্গীর ঘরামী, হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক নেতাঃইসাহাক আকন সবুজ, আসলাম আকন, নাসির উদ্দিন, যুবদলের,সালমান রুমি, মনোয়ার, ফয়সাল মিয়া, শাকিল জোঃ, শফিউল্লাহ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী উপস্হিত ছিলেন।
















