ভালুকায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও সুবর্ণজয়ন্তী পালিত। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৫:৩৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১ ১৭৩ বার পড়া হয়েছে

–এস.এম.সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
ভোরে স্থানীয় স্মৃতিসৌধে ৫০ বার তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও সম্মেলিত কুচকাওয়াজের মধ্য দিয়ে ভালুকায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে কার্যক্রমের শুভ সূচনা করা হয় ।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডা. মেজবাহ উদ্দিন কাইয়ূম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম সহ বীর মুক্তিযুদ্ধাগন, প্রশাসনিক কর্মকর্তা শিক্ষক,শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয় ।
















