সংবাদ শিরোনাম ::
বায়তুল মোকাররমে মুসল্লি-পুলিশ তুমুল সংঘর্ষ । আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১ ২২৬ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে মুসল্লিদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে সময় সংবাদের চিত্রসাংবাদিকসহ অনেক সাংবাদিক আহত হয়েছেন। পোড়ানো হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ছে। জলকামানও ব্যবহার করা হচ্ছে। থেকে থেকে সংঘর্ষ চলছে।
শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর এই সংঘর্ষের সূত্রপাত হয়।


























