সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

ঝালকাঠি থেকে ৮ রুটে দ্বিতীয় দিনেরমত বাস ধর্মঘট অব্যহত চরম দুর্ভোগ । আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি থেকে ৮টি রুটে দ্বিতীয় দিনের মত বাস ধর্মঘট অব্যহত রয়েছে। মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারনে ঝালকাঠি থেকে বরিশাল, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও খুলনাসহ ৮ রুটের বাসচলাচল বন্ধ রয়েছে। এদিকে ধর্মঘটের কারনে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে না জেনেই বাস স্টান্ডে এসে বিপাকে পড়ছেন। বুধবার সকালে ঝালকাঠি বাসষ্টান্ডে দেখা যায় কেউ কেউ অনেক বেশি ভাড়ায় ভাড়ায়চালিত মটর সাইকেল কেউ আবার অটো রিক্সায় গন্তব্যে যাবার চেষ্টা করছেন। ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির নেতা নাসির উদ্দিন আহম্মেদ বলেন, আজ (বুধবার) দুপুরে বরিশাল পুলিশ প্রশাসনের তাদের বৈঠক রয়েছে, বৈঠকে বরিশালের প্রশাসন যদি তাদের শ্রমিকদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে তাহলে তারা ধর্মঘট প্রত্যাহারের বিষয় চিন্তা করবেন। উল্লেখ্য সোমবার রাতে বরিশাল রুপাতলী বাসটার্মিনালে বরিশালের বাস শ্রমিকদের সাথে ঝালকাঠির বাস শ্রমিকদের মারামারির জের ধরে ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সমিতি তাদের শ্রমিকদের উপর হামলা, মালামাল লুট ও নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠি থেকে ৮টি রুটে বাস ধর্মঘটের কর্মসূচী দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি থেকে ৮ রুটে দ্বিতীয় দিনেরমত বাস ধর্মঘট অব্যহত চরম দুর্ভোগ । আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১