সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

খুন/ ব্যবসায়ীকে প্রকাশ্য গুলি করে হত্যা করলেন আওয়ামী লীগ নেতা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: রাজধানী ঢাকার দক্ষিণখানের চাঁদনগর এলাকায় এক ব্যবসায়ীকে প্রকাশ্য গুলি করে হত্যা করা হয়েছে। আব্দুর রশিদ নামের ওই ব্যবসায়ী বুধবার বেলা ১২টার দিকে গুলি করে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান। এই ঘটনায় অভিযুক্ত আ’লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে চল্লিশোর্ধ্ব আব্দুর রশিদ বড় ভাই হারুনুর রশিদের সঙ্গে রড ও সিমেন্টের ব্যবসা করতেন।

হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, জাপানি হান্নান আমার চাচাতো ভাইদের মারধর করছেন- এমন খবর পেয়ে ছোট ভাই আব্দুর রশিদ তার বাড়ির সামনে যান। এ সময় তার কাছে মারধরের ঘটনা জানতে চাইলে জাপানি হান্নান তার হাতে থাকা শটগান দিয়ে আমার ভাইয়ের মুখের বাম পাশে গুলি করেন। সঙ্গে সঙ্গেই আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক উদ্ধার করে তাকে দক্ষিণখান কেসি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়- জাপানি হান্নানের ভয়ে এলাকায় সব মানুষ কথা বলতে পারেন না। সব সময় তিনি উগ্র মনোভাব নিয়ে এলাকায় চলাফেরা করেন। ঘটনার পর পুলিশ এলেও জাপানি হান্নানকে গ্রেপ্তার করেনি।

পরে অবশ্য এই ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানসহ ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুপুরে তাদের আটক করা হয়, নিশ্চিত করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনের উপ-পরিদর্শক (এসআই) মোতালেব হোসেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খুন/ ব্যবসায়ীকে প্রকাশ্য গুলি করে হত্যা করলেন আওয়ামী লীগ নেতা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:১৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১