সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

৯০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল চাখারের সেই ১২ শিশু-কিশোর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:
মসজিদে টানা তিন মাস জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল উপহার পেল শেরে বাংলার পূণ্যভূমি বরিশালের বানারীপাড়ার চাখারের চালিতাবাড়ী ও পূর্ব জিড়ারকাঠি গ্রামের ১২ জন শিশু-কিশোর।

২৩ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় চাখারের চালিতাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে মসজিদ সংলগ্ন চালিতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলে আনুষ্ঠানিক তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। এসময় তাদের মুসলিম জাহানের চার খলিফাহ বিশিষ্ট সাহাবীগন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হকের জীবনী পুস্তকও উপহার দেওয়া হয়। পুরস্কার প্রাপ্তরা হল চাখারের চালিতাবাড়ি গ্রামের মোঃ ইব্রাহিম, মোঃ সিয়াম হাওলাদার,মোঃ ফাহাদ,মোঃ মমিন,মোঃ আব্দুল্লাহ্,মোঃ সোহান,মোঃ কাওছার ঘরামী,মোঃ ফারদিন,মোঃ নেয়ামুল ও মোঃ

কাওছার বেপারী,পূর্ব জিড়ারকাঠি গ্রামের মোঃ রাজু হোসেন ও মোঃ রানা হোসেন।

ধর্মভীরু এ শিশু-কিশোররা বাই সাইকেল উপহার পেয়ে উচ্ছ্বসিত ও আবেগাপ্লুত।

চালিতাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আঃ হামিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির মুহাম্মদপুর বিআর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও বাংলাদেশ জাতীয় মুফাস সির পরিষদের ঝালকাঠি জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আলী হায়দার নিজামী। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের কালকিনি শিকার মঙ্গল রাশেদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা হাসানুজ্জামান,চালিতাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলনা মোঃ কাওছার।

সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেলের প্রাণবন্ত সঞ্চালনায় অতিথি ছিলেন চাখার ফজলুল হক ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি জাকির হোসেন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,সদস্য সুমন খান প্রমুখ। উপস্থিত ছিলেন চালিতাবাড়ি কেন্দ্রীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার সালাউদ্দিন,আয়োজক কমিটির সদস্য মাহাবুব হাওলাদার,সিপিজে সোসাইটির সদস্য জিয়াউল হক,রুবেল হোসেন,মহিউদ্দিন মাহি,মানিক হাওলাদার,

হাফিজুর রহমান রাসেল,সাইফুল ইসলাম রুবেল,হুমায়ুন কবির সোহেল প্রমুখ।

জানা গেছে,শিশু-কিশোরদের মসজিদে জামাতে নামাজ আদায়ে উৎসাহী করতে ব্যতিক্রমী এই উদ্যোগ বাস্তবায়ন করে চালিতাবাড়ী-পূর্ব জিড়ারকাঠি সোসাইটি (সিপিজে সোসাইটি)। এতে অর্থায়ন করেছেন স্থানীয় যুব সমাজ।

গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সংগঠটির উদ্যোক্তারা এমন উদ্যোগ নিলে স্থানীয় শিশু-কিশোরদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। তারা প্রতিদিন পাচঁ ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতে পড়ার জন্য উদগ্রীব হয়ে ওঠে। ফলে ৩০ দিন শেষে জায়নামাজ, ৪৫ দিন শেষে ১৫ জন শিশু-কিশোরকে স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়।

এরই ধারবাহিকতায় ৯০ দিন (তিন মাস) নিয়মিত নামাজ আদায়কারী ১২ শিশু-কিশোরকে বাই সাইকেল উপহার দেয়া হয় বলে জানান সিপিজে সোসাইটি’র প্রধান সমন্বয়ক ও মুখপাত্র সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেল।

এ প্রসঙ্গে ইংরেজী দৈনিক ঢাকা ট্রিবিউনের বিজনেস রিপোর্টার নিয়াজ মাহমুদ সোহেল বলেন, “সন্ত্রাস ও মাদকসহ যাবতীয় অনৈতিক কাজ থেকে কিশোরদের রক্ষা করতে এবং আদর্শ প্রজন্ম গড়ে তুলতে নামাজ সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। এলাকার সকলের প্রচেষ্টায় এমন একটি মহতী উদ্যোগ বাস্তবায়ন হয়। এর ফলে একটি ছেলেও যদি পরবর্তী জীবনে নামাজ আঁকড়ে ধরে দেশের জন্য কাজ করতে পারে, তাহলে আমাদের উদ্যোগ সফল ও সার্থক হবে।”

ব্যতিক্রমী এই উদ্যোগ প্রসঙ্গে চালিতাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. কাওছার বলেন, নামাজে উৎসাহ প্রদানে এলাকাবাসীর উপহার দেয়ার ঘোষণার পরে কিশোরদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। শিশু-কিশোরদের মসজিদমুখী করতে পারলে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে এবং আদর্শ প্রজন্ম গড়ে উঠবে। এদিকে সিপিজে সোসাইটি’র এমন উদ্যোগ অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনসহ স্থানীয় সচেতন মহল। তারা এ ব্যতিক্রমধর্মী মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৯০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল চাখারের সেই ১২ শিশু-কিশোর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১