সংবাদ শিরোনাম ::
নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন,

বরিশাল জেলার গৌরনদী মডেল থানার পুলিশ করোনা মোকাবেলায় তৎপর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১ ২২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-

নতুন করে করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় বরিশালের গৌরনদীতে জেলা পুলিশের আয়োজনে সচেতনতামূলক প্রচারনা ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মাঝে বিনা মূল্যে ৫ হাজার পিস মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার সকালে উপজেলার গৌরনদী বাসষ্ট্যান্ড,টরকী বন্দরসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)মোঃ নাইমুল হক। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান মনিরুল নাহার মেরী,গৌরনদী উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান,গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী,মোঃ কামরুল ইসলাম দীলিপ মাঝী
পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান,ছাত্রলীগ সভাপতি মোঃ জুবায়ের আহামেদ সান্টু ভূইয়া সহ অন্যান্যরা। মাস্ক বিতরণ শেষে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)মোঃ নাইমুল হক বলেন করোনার প্রকোপ ঠেকাতে শুরু থেকেই পুলিশ ফ্রন্ট ফাইটার হিসেবে কাজ করছে। বর্তমানে করোনার প্রকোপ বেশ বৃদ্ধি পেয়েছে। যেটাকে করোনার তৃতীয় ঢেউ বলা হচ্ছে। তৃতীয় ঢেউয়ের প্রকোপ বাংলাদেশেও দেখা দিতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে সবাইকে আগেই সতর্ক এবং সচেতন করেছেন। এ বিষয়টি জনগণকে অবহিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা দরকার। এরই অংশ হিসেবে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ এর দিক নির্দেশনায় বরিশাল জেলা পুলিশ করোনার তৃতীয় দফা প্রকোপ ঠেকাতে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে বরিশালের দশটি উপজেলায় সচেতনতা মূলক প্রচারনা ও মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল জেলার গৌরনদী মডেল থানার পুলিশ করোনা মোকাবেলায় তৎপর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১