সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বেতাগীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামীর প্রতিদ্বন্দ্বী স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি:: বরগুনার বেতাগীতে ১ম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার মোকামিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন স্ত্রী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন তারা। বৃহস্পতিবার (১৮ মার্চ) মোকামিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. মাহবুব আলম সুজন মল্লিক ও তার সহধর্মিণী জিনাত জাহান মনোনয়নপত্র সংগ্রহ করে উপজেলা নির্বাচন অফিসে জমা দেন।
এছাড়া মোকামিয়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী মো. জালাল গাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা মার্কার প্রার্থী মো. আমজাদ হোসেন খান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজী নফিজুর রহমান চুন্নু সহ চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী এবং সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ৫৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী সহীদুল ইসলাম জানান, আগামী ১১ এপ্রিল ১ম ধাপে বেতাগী উপজেলার ৭ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই ১৯ মার্চ ও প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ।

এদিকে স্বামী-স্ত্রী চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ায় ভোটারদের মাঝে নানা কৌতূহল দেখা দিয়েছে। চায়ের দোকান থেকে রাস্তাঘাট সবখানেই আলোচনা ও সমালোচনা চলছে। তবে স্থানীয় বাসিন্দারা স্বামী-স্ত্রীর এই প্রতিদ্বন্দ্বীতাকে এক ধরণের নতুনত্ব বলে মনে করছেন।

স্বামী-স্ত্রী মিলে প্রার্থী হওয়া প্রসঙ্গে মোকামিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. মাহবুব আলম সুজন মল্লিক জানান, নির্বাচনী কৌশল হিসেবে স্ত্রীকে প্রার্থী করেছি। যদি কোন কারণবশত একজনেরটা বাদ পড়ে, তবে আরেকজন নির্বাচন করতে পারবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেতাগীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামীর প্রতিদ্বন্দ্বী স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১