সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

পটুয়াখালীতে তৃতীয় স্ত্রীর কাছে ১০ লক্ষ টাকা যৌতুক দাবি, ইউপি চেয়ারম্যান জেলহাজতে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে তৃতীয় স্ত্রীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় ইউপি চেয়ারম্যান স্বামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। বিচারক আমিরুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। তবে মামলার দ্বিতীয় আসামি বাদীর শ্বশুর সৈয়দ আখতারুজ্জামানকে (৬০) শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আদালত।

আসামি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু (৩৮) কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কলাপাড়া উপজেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষন ও পাঠাগার বিষয়ক সম্পাদক।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত আসামি মশিউর রহমান শিমু ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে র্দীঘদিন ধরে ফাতেমা আক্তারকে নানাভাবে চাপ দিয়ে আসছেন। বাদী প্রতিকার পেতে গত ১৮ জানুয়ারি পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অপর দুই আসামির বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নেননি আদালত।

প্রসঙ্গত উল্লেখ্য, অভিযুক্ত সৈয়দ মশিউর রহমান শিমুর বিরুদ্ধে ইতিপূর্বে সন্ত্রাসী কার্যকলাপের একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার মামলায় শিমুকে জেলে যেতে হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগে কারাগারে থাকা অবস্থায় তাকে ইউপি চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে তৃতীয় স্ত্রীর কাছে ১০ লক্ষ টাকা যৌতুক দাবি, ইউপি চেয়ারম্যান জেলহাজতে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:২১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১