সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া সেই শিশু শিক্ষার্থীর সন্ধান মেলেনি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের কালিরবাজারে সন্ধ্যানদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া পঞ্চম শ্রেণীর ছাত্রী সুমি (১২)’র খোঁজ এখনও মেলেনি। নদীর তীরে অপেক্ষমান স্বজনদের আহাজারীতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। ১৭ মার্চ বুধবার দুপর ১টার দিকে সুমিসহ দুই শিশু নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় ঢেউয়ের তোড়ে পড়ে। এসময় শিশু নয়ন মন্ডলকে (৮) স্থানীয়রা জীবিত উদ্ধার করতে পারলেও সুমি পানিতে ডুবে যায়। বানারীপাড়া ওই শিশুর ডুবে যাওয়ার খবর পেয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় পুলিশ টিমকে ঘটনাস্থলে পাঠান, তবে নদীতে জোয়ার থাকা এবং ভাঙন কবলিত ওই স্থানে পানির গভীরতা ও ¯্রােত বেশী থাকায় বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরী টিম ওই দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও শিশুটিকে খুঁজে পায়নি। ওই এলাকার বাসিন্দা ও চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদার ১৮ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫টায় জানান, বুধবার দুপুর ১টার দিকে নদীতে গোসল করতে নেমে ওই শিশু ডুবে যাওয়ার পরে ওই দিন সন্ধ্যা পর্যন্ত ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ডুবুরিরা চেষ্টা চালিয়েও তার কোন সন্ধান পায়নি। ডুবে যাওয়া সুমির বাবার নাম সুমন তালুকদার।উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে তাদের বাড়ি হলেও তারা সপরিবারে ঢাকায় বসবাস করে। সুমি নানাবাড়ি বেড়াতে এসে বাড়ি সংলগ্ন কালিবাজার সন্ধ্যা নদীতে গোসল করতে নামলে এই দূর্ঘটনা ঘটে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া সেই শিশু শিক্ষার্থীর সন্ধান মেলেনি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১