সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ইউএনও’র উপর হামলার ঘটনায় ৪ আসামি গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের উপর হামলার ঘটনায় চার আসামি পুলিশের হাতে আটক হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার হাসাদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো কাটাপোল গ্রামের দক্ষিণপাড়ার মৃত তোফাজ্জেল মণ্ডলের ছেলে মোঃ তবিবার মণ্ডল (৫০), একই এলাকার মৃত শুকুর আলীর ছেলে মোঃ জয়নাল (২৫), নতুন চাকলা গ্রামের আশাদুলের ছেলে মোঃ নয়ন (২৫) এবং হাসাদাহ গ্রামের জাফরাবাজপাড়ার শহিদুল ইসলামের ছেলে মোঃ সোহানুর রহমান সাজু (২৬)।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৬ই মার্চ) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের কাটাপোল গ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার এক সাইকেল চালকের মাথা থেকে ঘিলু বের হয়ে যায় এবং তার শিশুপুত্রের হাত ও পা ভেঙে যায়। এ ঘটনায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি বন্ধ এবং ট্রাক্টরের চলাচল নিয়ন্ত্রণে আনার দাবিতে বিক্ষুব্ধ জনতা ওই এলাকা অবরোধ করে ফেলে আহত সাইকেল চালক ও তার ছেলেকে হাসপাতালে নিয়ে যেতে পুলিশকে বাধা প্রদান করে। দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শনের জন্য ইউএনও এস এম মুনিম লিংকন সেখানে গেলে কয়েক শত বিক্ষুব্ধ জনতা ইউএনও’র সামনে এসে তার উপর হামলা চালায়। এতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হন। পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে নিয়ে আসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ।

হামলার খবর শুনে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের নির্দেশে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম। দুর্ঘটনার খবর শোনামাত্রই কাটাপোল গ্রামে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেন জীবননগর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম। পরবর্তীতে পুলিশের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে ইউএনও এস এম মুনিম লিংকনের উপর হামলার ঘটনায় জীবননগর থানায় মামলা দায়েরের পর দ্রুত পদক্ষেপ নিয়ে গতরাতেই চার আসামিকে গ্রেফতার করে জীবননগর থানা পু্লিশ। বাকি আসামিদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউএনও’র উপর হামলার ঘটনায় ৪ আসামি গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১