সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আগামীকাল সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের প্রথম মৃত্যুবার্ষিকী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
আগামীকাল ১৮ মার্চ বৃহস্পতিবার জাতীয় সংসদের বিএনপি দলীয় সাবেক হুইপ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামালের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সকালে ঢাকার আজিমপুর গোরস্থানে তার কবরে পুষ্পার্ঘ অর্পণ,জিয়ারত,ফাতেহাপাঠ এবং বাদ জোহর হলিফ্যামিলি হাসপাতাল,মগবাজার চৌরাস্তা ও বাজার রেলগেট জামে মসজিদ ও বরিশালের বানারীপাড়ার লবনসাড়া গ্রামের নিজ বাড়ির জামে মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। একই দিন বাদ আসর ক্যান্টমেন্টের ‘আল্লাহু’ জামে মসজিদে ও ১৯ মার্চ শুক্রবার বাদ জুমা হাইকোর্ট মাজার জামে মসজিদে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হবে। উক্ত দোয়ানুষ্ঠানে তার স্বজন ও শুভাকাঙ্খীসহ সর্বস্তরের সবাইকে অংশগ্রহণ করে প্রয়াত এ মাটি ও মানুষের নেতার রুহের মাগফেরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রসঙ্গত সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ২০২০ সালের ১৮ মার্চ বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন। ওই দিন রাতে তার লাশ দেশে নিয়ে আসা হয় এবং ১৯ মার্চ বৃহস্পতিবার বাদ আসর ঢাকা ক্যান্টনমেন্টের ‘আল্লাহু’ জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে আজিমপুর গোরস্থানে মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়। উল্লেখ্য সৈয়দ শহীদুল হক জামাল ১৯৯১,১৯৯৬ (১৫ ফেব্রুয়ারী) ও ২০০১ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বানারীপাড়া সংযুক্ত পিরোজপুরের স্বরূপকাঠি আসনে বিএনপির টিকিটে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা,মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ ছিলেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামীকাল সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের প্রথম মৃত্যুবার্ষিকী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১