বরিশালে নানা আয়োজনে বন্ধবন্ধুর জন্মদিন পালিত। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৯:০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১ ১২২ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স:: বরিশাল নগরীতে দিনভর নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। বুধবার দিবসটি উপলক্ষে (১৭ মার্চ) সকাল ৯টায় শহরের অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন সংগঠন এবং শ্রেণি পেশার মানুষ।
একপর্যায়ে শ্রদ্ধা জানাতে আসেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এছাড়াও সকাল ১০টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা নগরের সোহেলচত্ত্বরস্থ দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
অন্যদিকে প্রশাসনের উদ্যোগে একই সময়ে বঙ্গবন্ধু উদ্যানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।
দিবসটি উপলক্ষে সিটি মেয়র দুস্থদের মধ্যে সহায়তার চেক বিতরণ, চারুকলার আয়োজনে দেয়াল চিত্রাঙ্কন, সাইকেল র্যালি, আলোচনা সভা এসব অনুষ্ঠান থাকছে দিনভর।
















