সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু উৎসব’ শুরু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট জেলা পরিষদ আয়োজিত সম্প্রতিকালের বৃহৎ আয়োজন ‘বঙ্গবন্ধু উৎসব’ শুরু হচ্ছে আগামীকাল বুধবার ১৭ মার্চ। মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় ৩ দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যপক প্রস্তুতি নেয়া হয়েছে। সাজ সাজ রবে সেজেছে সিলেট নগরী। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে সাঁটানো হয়েছে উৎসব লোগো সম্পর্কিত ব্যানার, ফেস্টুন। জাতির পিতার জন্ম উৎসবকে রঙিন করে তুলতে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। বিতরণ করা হয়েছে প্রায় সহস্রাধিক আমন্ত্রনপত্র। চলছে ডিজিটাল প্রচারণাও।
এদিকে, অনুষ্ঠানস্থল রিকাবীবাজার জেলা স্টেডিয়ামের সম্মুখভাগ বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার বাড়ির আদলে মঞ্চের কাজও শেষ পর্যায়ে। একইভাবে অনুষ্ঠানের অন্য ভেন্যু কাজী নজরুল অডিটোরিয়ামকেও সাজানো হয়েছে শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সাথে সমন্বয় রেখে। মুজিব জীবনকে বাঙ্ময় ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠানের সাজ সজ্জা থেকে শুরু করে প্রতিটি আয়োজন সাজানো হয়েছে বলে আয়োজকসুত্রে জানা গেছে।
আয়োজকরা জানান, পুরো উৎসবকে সফলের লক্ষ্যে জেলা পরিষদ, সিলেট এর সাথে একাতœ হয়ে কাজ করছেন সিলেটের প্রতিনিধিত্বশীল সাংস্কৃতিক সংগঠনগুলো। জেলা পরিষদ, সিলেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ জানান, উৎসব জুড়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় অংশ নিচ্ছেন দেশের প্রখ্যাত সাহিত্যিক ও সংস্কৃতজনেরা। সিলেটের রাজনৈতিক, প্রশাসনিক এবং শিল্প-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের পাশাপাশি প্রথম দিন, ১৭ মার্চ বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের খ্যাতিমান কথাসাহিত্যিক সেলিনা হোসেন, দ্বিতীয় দিন, ১৮ মার্চ উপস্থিত থাকবেন একুশে পদক প্রাপ্ত চিত্র সাংবাদিক পাভেল রহমান, শেষ দিন ১৯ মার্চ উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ এমপি, বরেণ্য বাচিকশিল্পী জয়ন্ত চট্রোপাধ্যায়, অধ্যাপক রূপা চক্রবর্তী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ রেজাউল ইসলাম শামীম রেজা।
এদিকে, সাংস্কৃতিক আয়োজনকে সফলের লক্ষ্যে গত এক সপ্তাহ ধরে মহড়া চলছে নগরীর বিভিন্ন স্থানে। প্রতিদিন বিকেল হলেই সাংস্কৃতিকপাড়া জেগে উঠে গান- কবিতায়।
আগামীকাল বুধবার বিকেল ৪ টায় জেলা স্টেডিয়ামের সম্মুখভাগে স্থাপিত মঞ্চে ‘ আজি শুভদিনে পিতার ভবনে অমৃতসদনে চল যাই’ শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য এ উৎসবের উদ্ধোধন হবে। পুরো আয়োজনে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন জেলা পরিষদ, সিলেটের চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান অ্যাডভোকেট ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু উৎসব’ শুরু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১