সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বানারীপাড়ায় বিধবাকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা ও ভ্রুণ হত্যার অভিযোগে ধর্ষক গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ার বাইশারীতে প্রয়াত ঋষীর বিধবা স্ত্রীকে ধর্ষণ করে তিন মাসের অন্তঃসত্ত্বা করে ভ্রুন হত্যার অভিযোগে ধর্ষক মজিবর মল্লিককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বাইশারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বুধবার সকালে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে ভিকটিম বাদী হয়ে বাইশারী বাজারের সাইকেল গ্যারেজ মালিক মজিবর মল্লিক(৪৫) ও তার স্ত্রী জুলেখা বেগমকে (৪০) আসামী করে বানারীপাড়া থানায় ধর্ষণ ও ভ্রুন হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মজিবর মল্লিককে গ্রেফতার করে। জানা গেছে গত দু’বছর পূর্বে ওই ঋষী স্ত্রী ও ৮ বছরের শিশুপুত্র কৃষ্ণকে (৮) রেখে পরলোক গমন করেন। স্বামীর মৃত্যুর পরে শিশু পুত্রকে নিয়ে অসহায় জীবন যাপন করেন ওই নারী। বাইশারী বাজারে স্বামীর রেখে যাওয়া একটি দোকান ঘর ভাড়ার টাকায় চলে তার সংসার। গত বছরের ৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে সাইকেল গ্যারেজ মালিক মজিবর মল্লিক ওই বিধবা নারীর বাসায় গিয়ে তাকে ঘরে একা পেয়ে মুখ চেপে ধরে ও নানা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে । ওই নারী ভয় ও লজ্জায় কাউকে বিষয়টি জানায়নি। পরে ওই লম্পট বিভিন্ন সময় তাকে আরও ও ৭/৮ বার ধর্ষণ করে। এতে সে তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে লম্পট মজিবর মল্লিকের স্ত্রী জুলেখা বেগম স্বামীকে রক্ষা করতে তার পরামর্শে বাচ্চা নষ্টের ঔষধ কিনে দেয়। গত ২ মার্চ পূর্বে ওই ঔষধ সেবণের পর থেকে ভিকটিমের অনবরত রক্তক্ষরণ হলে তাকে প্রথমে বানারীপাড়া ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়। ###
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় বিধবাকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা ও ভ্রুণ হত্যার অভিযোগে ধর্ষক গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১