সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

৫৮ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গাঁজা আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১ ২০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর এবং ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মদ ও গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোর এবং সোমবার দুপুরে পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য আটক করা হয়।

বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত রাজাপুর বিওপি’র টহল দল নায়েব সুবেদার মোঃ খোকন হাওলাদারের নেতৃত্বে মঙ্গলবার (৯ই মার্চ) সকাল পৌনে ৭টার সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৪ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের মাঠের মধ্য থেকে মালিকবিহীন অবস্থায় ৮৮ বোতল ভারতীয় মদ আটক করে।

এছাড়া গতকাল সোমবার (৮ই মার্চ) বেলা ১টার সময় একই ব্যাটালিয়নের অধীনস্ত যাদবপুর বিওপি’র টহল দল নায়েব সুবেদার মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৩ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেতবাড়িয়া গ্রামের মাঠের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ভারতীয় গাঁজা আটক করে।

উপরিউক্ত বিষয়গুলোর প্রেক্ষিতে বিজিবি’র পক্ষ থেকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পরিচালক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫৮ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গাঁজা আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১