সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১ ১৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (৬ মার্চ) বিকেলে অভিযুক্ত কামাল হোসেন (৪০) উপজেলার গোদনাইল ধনকুন্ডা উত্তর ক্যানেল পাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

কামাল হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন স্ত্রী ও ১৬ বছরের এক মেয়েকে নিয়ে ওই এলাকার আলমগীরের ভাড়া বাসায় বসবাস করতেন কামাল হোসেন। গত বুধবার (৩ মার্চ) গভীর রাতে ঘুমন্ত অবস্থায় নিজের মেয়েকে ধর্ষণ করলে সে চিৎকার শুরু করে। এ সময় মেয়েকে ভয় দেখিয়ে ঘটনা কাউকে বললে খুন করার হুমকি দেয় কামাল।

ঘটনার পরদিন বৃহস্পতিবার (৪ মার্চ) পাশের আরেক ভাড়াটিয়া চিৎকারের বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী ধর্ষণের ঘটনা খুলে বলে। পরে তিনি ৯৯৯ নাম্বারে ফোন করে বিষয়টি পুলিশকে জানালে শনিবার (৬ মার্চ) অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেফতার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) শরীফ আহমেদ অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১