সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

দেবরকে কামড়ে মাংস তুলে নিলেন ভাবি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১ ১৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর দশমিনায় মো. সজিব হোসেন (২৪) নামে এক তরুণকে কামড়ে হাতের মাংস তুলে নিয়েছেন ভাবি।

বৃহস্পতিবার (০৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের বহরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভাবির কামড়ের শিকার সজিব হোসেন ওই গ্রামের হাসেম চৌকিদারের ছেলে। আহত দেবরকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা।

আহত সজিব জানান, ঘটনার দিন সকালে তার মা লালবিবি, চাচি আনোরার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা বলছিলেন। সেখানে তিনিও উপস্থিত ছিলেন। পরে তার সেজো ভাই আলমগীর চৌকিদারের স্ত্রী নারগিস আক্তার বাজার থেকে ফিরে তাদের একসঙ্গে দেখে মনে করেন তারা তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন।
এ ঘটনার জের ধরে ভাবি নারগিস আক্তারের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই ভাবি তার বাম হাতে তিনটি কামড় দিয়ে মাংস তুলে নেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেন বলে জানান সজিব হোসেন।
দশমিনা থানার ওসি মো. জসিম বলেন, বিষয়টি আমার জানা নেই। আমার কাছে কোনো অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেবরকে কামড়ে মাংস তুলে নিলেন ভাবি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১