সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

আইনজীবীদের তুমুল মারামারি, আহত ১০ (ভিডিও) আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

দিনাজপুরে আইনজীবী সমিতির দু’পক্ষের মধ্যে ব্যাপক হট্টগোল ও সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। সমিতির এজেন্ডা নিয়ে মতবিরোধের জেরেই তারা সংঘর্ষে জড়ায়।

বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সাধারণ সভায় এ সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, এদিন জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সাধারণ সভায় যোগ দেন আওয়ামীপন্থী ও বিএনপিপন্থী আইনজীবীরা। এসময় সমিতির ৯টি এজেন্ডা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়ে পক্ষে ও বিপক্ষে মতামত দিতে গিয়েই কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আইনজীবীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। ধাক্কাধাক্কি ও লাঠি দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে সমিতির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হন।

দিনাজপুর আইনজীবী সমিতির এক সদস্য বলেন, ‘সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক বহিরাগত কিছু গুন্ডা-পান্ডা নিয়ে এসে আমাদের অনশনে তারা আক্রমণ করে আমাদের কয়েকজনকে প্রহার করেছে।’
পরিবেশ অস্থিতিশীল করতেই বিএনপিপন্থী আইনজীবীরা এ হামলা চালিয়েছে বলে দাবি জেলা আইনজীবী সমিতির সভাপতির।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মাজহারুল হক সরকার বলেন বলেন, ‘সরকারকে অস্থিতিশীল করার জন্য বিএনপির কতগুলো দালাল আর আওয়ামী লীগের কয়েকজন দুর্নীতিবাজ অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনজীবী সমিতির এ কমিটির মেয়াদ শেষ হবে আগামী ১৩ এপ্রিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইনজীবীদের তুমুল মারামারি, আহত ১০ (ভিডিও) আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১