সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বিআরটিএ’র নম্বরপ্লেট নকল’ চক্রের ২ সদস্য গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
দেশের বিভিন্নস্থান থেকে সিএনজি চালিত অটোরিকশা চুরি করে তার নতুন আকৃতির পাশাপাশি বিআরটিএ’র তৈরি নম্বরপ্লেট নকল চক্রের ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি। উদ্ধার করা হয়েছে পাঁচটির চোরাই অটোরিকশা।

মধ্যবিত্তের জন্য সহজলভ্য বাহন সিএনজি চালিত অটোরিকশা। ব্যাপক চাহিদা থাকলেও এ বাহনের নতুন করে রেজিস্ট্রেশন জটিলতা তৈরি হওয়ায় দেশের বাজারে চারগুণেরও বেশিদামে বিক্রি হয় এই অটোরিকশা। আর এই সুযোগ কাজে লাগাতে গাড়ি চুরি করে নম্বরপ্লেট পরিবর্তনে অন্য শহরে চলছে ভিন্ন মালিকের নামে।
এমনই এক চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। তাদের কাছ থেকে জব্দ করা অটোরিকশার ডিজিটাল নম্বর প্লেটটি প্রথমে দেখে কোনোভাবেই ধরা যাবে না আসল, না নকল। বিআরটি ‘র মতোই হুবহু নম্বর প্লেট লাগিয়ে চোখে ধুলো দিয়ে দেদারসে নগরী দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এই অটোরিকশা। একই পাত, একই রঙ, একই জলছাপ, সব কৌশলই ব্যবহার করেছে অপরাধীরা।

সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক জানান, অটোরিকশাগুলো চুরি করে আনা হয় রাজধানীর বাইরে থেকে। পরে পরবির্তন করা হয় নম্বরপ্লেট।
এদিকে, রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির সাত সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।
সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক বলেন, ‘উত্তরার আব্দুল্লাহপুর এলাকা থেকে আমরা মলম এবং অজ্ঞান পার্টির সাত সদস্যকে গ্রেফতার করেছি।
২০১৭ সালে জুন মাসে আশুলিয়ার বেড়িবাঁধ এলাকায় ছিনতাইকারীদের হাতে প্রান হারিয়েছিলেন হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমান তালুকদার। সেসব মাথায় রেখেই এ ধরণের ছিনতাই ও অজ্ঞানপার্টি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলাবাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান সিআইডির কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিআরটিএ’র নম্বরপ্লেট নকল’ চক্রের ২ সদস্য গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১