সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

অবৈধভাবে যারা ক্ষমতায় বসে তারাই দেশকে অস্থিতিশীল করে: প্রধানমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক

গণতন্ত্র ধ্বংস করে যারা অবৈধভাবে ক্ষমতায় বসে তারাই দেশকে অস্থিতিশীল করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০৪ মার্চ) গণভবন থেকে ভার্চুয়ালি ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’, এনএসটি ফেলোশিপ এবং গবেষণা-অনুদান বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে সুরক্ষা দিতেই একবছর ধরে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে- এ সংশ্লিষ্ট সবাইকে ভ্যাকসিন দেওয়া শেষ হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শিক্ষাকে সবসময় গুরুত্ব দিয়ে দেখেছে আওয়ামী লীগ সরকার, অতীতে শিক্ষাখাতে বিজ্ঞানে উৎসাহ ছিল না শিক্ষার্থীদের, তবে বিজ্ঞান ও গবেষণা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। তাই জ্ঞান ও দক্ষতা বাড়াতে আধুনিক শিক্ষানীতি প্রণয়ন করেছে সরকার।
তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাখাত নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে আর শিক্ষাকে বহুমুখী করে দেওয়া হচ্ছে।

শেখ হাসিনা বলেন, পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলে আরো একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সব বিভাগে একটি করে নভোথিয়েটার নির্মাণ করা হবে, আর বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে যাতে মানবকল্যাণ নিশ্চিত করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেশের গবেষকদের।
শিল্প কলকারখানায় গবেষণা ও উন্নয়ন বিভাগকে কার্যকর করতে হবে এ কথা উল্লেখে করে তিনি বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করা হয়েছে বলেই, দেশ আজ স্বল্পোন্নত কাতার থেকে উন্নয়নশীল স্তরে উন্নীত হতে পেরেছে। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবেই। করোনা যেহেতু থামাতে পারেনি আশা করি, বাংলাদেশকে কেউই থামিয়ে রাখতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবৈধভাবে যারা ক্ষমতায় বসে তারাই দেশকে অস্থিতিশীল করে: প্রধানমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৪৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১