সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

গাঁজা এবং চোরাই মোটরসাইকেলসহ ৩ আসামি পুলিশের হাতে গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১ ২২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজা এবং দুটি চোরাই মোটরসাইকেলসহ তিন আসামিকে গ্রেফতার করেছে। সোমবার (১লা মার্চ) বিকাল সাড়ে ৫টার সময় পৌরশহরের হাটকালুগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার এবং এসব গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো চুয়াডাঙ্গা সদর থানাধীন আলোকদিয়া গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ শাওন হোসেন (২৩), একই এলাকার মোঃ হামিদুল ইসলামের ছেলে মোঃ পিয়াস হোসেন (২০) এবং মহাম্মদ নুরুল ইসলামের ছেলে মোঃ রুবেল হোসেন (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মোঃ হাসানুজ্জামান এবং এসআই কৃপাসিন্ধু সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার বিকালে পৌরশহরের হাটকালুগঞ্জ এলাকায় পুলিশ লাইনের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে পাকা রাস্তার উপর হতে দুটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তিকে থামিয়ে তাদের শরীর এবং মোটরসাইকেল তল্লাশি করে তাদের দখল ও নিয়ন্ত্রণ হতে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত জব্দ করে আটককৃত আসামিদের থানায় নিয়ে আসা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা স্বীকার করে যে, তারা শুধু মাদক ব্যাবসায় করেনা, তারা বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে সে সমস্ত চোরাই মোটরসাইকের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে থাকে। এছাড়া আসামিদের জিজ্ঞাসাবাদে আরও বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তাদের তথ্যমতে অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাঁজা এবং চোরাই মোটরসাইকেলসহ ৩ আসামি পুলিশের হাতে গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:০০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১