বাবুগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১১:৫৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১ ১৪৬ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ “বয়স যদি আঠারো হয় ভোটার হতে দেরি নয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাবুগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে জাতীয় ভোটার দিবস-২০২১ এর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মিজানুর রহমান।
এ সসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবির সভাপতি খালেদা ওহাব, বীর মুক্তিযোদ্ধা আঃ করিম হাওলাদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকবর কবির, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়েদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম শিকদার, বাবুগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,সহ-সভাপতি শাহাব উদ্দিন বাচ্চু, সাংবাদিক মোহাম্মদ আলী প্রমূখ।

























