সংবাদ শিরোনাম ::
অগ্নিঝড়া মার্চ স্মরণে নীলফামারীতে জাসদের পতাকা র্যালি। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১ ১১৮ বার পড়া হয়েছে

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।। অগ্নিঝড়া মার্চ স্মরণে পতাকা র্যালি করেছে নীলফামারী জেলা জাসদ।সোমবার(১ মার্চ) দুপুরের দিকে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বর থেকে র্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গীমোড়ে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক জাবির আখতার, সৈয়দপুর উপজেলা জাদদের সভাপতি আজিজুল হক, জলঢাকা উপজেলার সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, ডিমলা উপজেলা সভাপতি দিলীপ কুমার রায়, জেলা ছাত্রলীগের (জাসদ) সভাপতি সুমন্ত রায় প্রমুখ।


























