সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

প্রশংসায় ভাসছে সরকার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক
অবশেষে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার পথে বাংলাদেশ। গত ৫০ বছরে একমাত্র দেশ হিসেবে জাতিসংঘের তিন শর্ত পূরণ করায় মিলতে যাচ্ছে মর্যাদার স্বীকৃতি। আর এতেই সাধারণ মানুষ, ব্যবসায়ী কিংবা অর্থনীতিবিদ, সবার প্রশংসায় ভাসছে সরকার। যদিও প্রস্তুতির জন্য হাতে থাকা পাঁচটি বছর কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনা দরকার বলেও মনে করেন তারা।

মাথাপিছু আয়, মানবসম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক ভঙ্গুরতার তিন সূচকেই বেঁধে দেয়া সময়ের আগেই লক্ষ্য অর্জন করেছে বাংলাদেশ। এবার তাই ফুরালো অপেক্ষার পালা। বাংলাদেশের জন্য এলডিসি থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের কাতারে ওঠা এখন সময়ের ব্যাপার মাত্র।
স্বাধীনতার ৫০ বছরের মাথায় জাতির এমন অর্জনে উচ্ছ্বসিত সব মহল।

মূলত, ২০১৮ সালে জাতিসংঘের নীতিমালা অনুযায়ী স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার যোগ্যতা অর্জন করে। আসছে ৫ বছর অগ্রগতি ধরে রাখতে পারলে ২০২৬ সালেই স্থায়ীভাবে মিলবে উন্নয়নশীল দেশের মর্যাদা।
ব্যবসায়ীরা মনে করছেন, বাণিজ্য ও রাজনীতিতে আসবে পরিবর্তন, বাড়বে প্রতিযোগিতার সক্ষমতাও। আর অর্থনীতিবিদরা বলছেন, জোর দিতে হবে দক্ষ মানবসম্পদ তৈরিতে।
গত ৫০ বছরে এলডিসি থেকে স্থায়ীভাবে বের হতে পেরেছে মালদ্বীপসহ মাত্র পাঁচটি দেশ। এবার যেখানে যুক্ত হচ্ছে বাংলাদেশের নাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রশংসায় ভাসছে সরকার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১