সংবাদ শিরোনাম ::
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স:: ঘটনাটি ঘটেছে আজ শনিবার বিকাল ৪ টায় চুয়াডাংগা বাস টার্মিনালের অদুরে। জানা গেছে, চুয়াডাংগা পৌর এলাকার সাচ্চু বিকালে বাস টার্মিনাল এলাকায় একটি দোকানে বসে ছিল এ সময় নুরনগর কলোনী পাড়ার বাকের আগ্নেয়াস্ত্র নিয়ে সাচ্চুকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর তাড়া খেয়ে পার্শ্ববর্তী একটি ভুট্টা ক্ষেতে লুকিয়ে পড়ে পরে তাকে জনগন ভুট্টা ক্ষেত থেকে আটক করে। পরে পুলিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় বাকেরের কাছ থেকে৬ রাউন্ড গুলি ও ম্যাগজিন সহ তাকে গ্রেপ্তার করে। গুলিবিদ্ধ সাচ্চু চুয়াডাংগা হাসপাতালে চিকিৎসাধীন আছে।


























