সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ভাবীকে ভাগিয়ে বিয়ে, ৩৬ বছর পর দম্পতি গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ভাবীকে ভাগিয়ে বিয়ে করার ৩৬ বছর পর ফেনীর সোনাগাজীর নাছির উদ্দিন(৬০) ও পেয়ারা বেগম(৫০) নামে সাজাপ্রাপ্ত পলাতক এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রামের আকবর শাহ থানাধীন সিটি গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাছির উদ্দিন আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে ও পেয়ারা বেগম নাছির উদ্দিনের স্ত্রী।
এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে পরকীয়া করে তার ভাই মাহবুবের রহমানের বিয়ে করা স্ত্রী পেয়ারা বেগমকে ভাগিয়ে বিয়ে করেন নাছির উদ্দিন। ১৯৮৫ সালের জানুয়ারি মাসে মাহবুবের রহমান বাদী হয়ে ভাই নাছির উদ্দিন ও তার স্ত্রীকে আসামি করে তৎকালীন সময়ে দণ্ডবিধি ৪৯৬/৩৭৯/৩৪ ধারা মোতাবেক প্রতারণামূলক ভাবে অন্যের স্ত্রীকে বিয়ে করার অপরাধে মামলা দায়ের করেন।
এরপর ১৯৮৫ সালের ৫ অক্টোবর ওই দম্পতিকে ১ বছরের সশ্রম কারা দণ্ডাদেশ দেন তৎকালীন সোনাগাজী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিয়ের পর থেকে চট্টগ্রামে গিয়ে পেয়ারা বেগমকে নিয়ে নতুন সংসার গড়েন নাছির উদ্দিন। চট্টগ্রামের বিভিন্নস্থানে বসবাসের পর সর্বশেষ চট্টগ্রামের আকবর শাহ থানাধীন সিটি গেট এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন তারা। এমনকি তাদের সংসারে রয়েছে ৪ ছেলে সন্তান।
আরও জানা গেছে, আগের স্ত্রীকে হারিয়ে আরেকটি বিয়ে করে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামে স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করছেন নাছিরের ভাই মাহবুবের রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাবীকে ভাগিয়ে বিয়ে, ৩৬ বছর পর দম্পতি গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৪৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১