সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ধর্মান্তরিত বিয়ে রুখতে ‘লাভ জিহাদ’ বিল পাস উত্তরপ্রদেশে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্মান্তরিত বিয়ে রুখতে ভারতের উত্তরপ্রদেশে ‘লাভ জিহাদ’ বিল পাস হয়েছে। ২৪ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের বিধানসভায় কণ্ঠভোটে বিলটি পাস হয়।

‘লাভ জিহাদ’ নিয়ে হতে যাওয়া নতুন আইনে বলা হয়েছে, রাজ্যে বিয়ের জন্য কোনও নারীকে ধর্মান্তকরণ করা হলে তা বাতিল বলে বিবেচিত হবে। পাশাপাশি, বিয়ের পরে ধর্ম বদলাতে চাইলে জেলা প্রশাসকের কাছে আবেদন জানাতে হবে। কোনও রকম প্রতারণা, প্রলোভন দেখিয়ে অথবা জোর করে ধর্মান্তকরণ করালে অভিযুক্তের ৩ থেকে ১০ বছরের সাজা হতে পারে। একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানাও করা হতে পারে।

এদিকে এই আইনকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে মামলা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেন ফর জাস্টিস অ্যান্ড পিস।

উত্তরপ্রদেশের একাংশের অভিযোগ, উত্তরপ্রদেশ পাস হওয়া এই বিল সমাজ ও সংবিধানের চরিত্র বদলে দিতে পারে। এমনকি, সমাজের এক শ্রেণির মানুষ এটাকে হাতিয়ার করে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দিতে পারে প্রতিপক্ষকে।

গত বছরের নভেম্বরের আগে এই আইনটি জারি করেছিলেন উত্তরপ্রদেশের গভর্নর আনন্দিবেন প্যাটেল। সূত্র: টাইমস নাউ নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধর্মান্তরিত বিয়ে রুখতে ‘লাভ জিহাদ’ বিল পাস উত্তরপ্রদেশে

আপডেট সময় : ০৪:৫৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১