সংবাদ শিরোনাম ::
স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বুড়িগঙ্গায় ২ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১ ১৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা এলাকায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতের বেশিভাগই চাঁদপুর থেকে আসা লঞ্চ ইমাম হাসানের যাত্রী।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার এসআই মো. শহীদ।

তিনি জানান, বরিশালগামী এমভি সুন্দরবন-১০ লঞ্চের সঙ্গে চাঁদপুর থেকে সদরঘাটগামী এমভি ইমাম হাসান লঞ্চের সংঘর্ষ ঘটে। এতে অনেক যাত্রী আহত হয়েছে। তবে ঠিক কতজন আহত হয়েছেন তা তিনি বলতে পারেননি।

এসআই শহীদ আরও জানান, সংঘর্ষে সুন্দরবন লঞ্চের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এটি অনেক বড় লঞ্চ। সংঘর্ষের পর সেটি গন্তব্যের দিকে রওয়ানা দিয়েছে। অন্যদিকে এমভি ইমাম হাসান তুলনামূলক ছোট। যার কারণে এই লঞ্চের সম্মুখভাগ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের মধ্যে প্রায় সবাই এই লঞ্চের যাত্রী।

ঘটনার প্রত্যক্ষদর্শী হাসনাবাদ ঘাটের খেয়া মাঝি রইছুল ইসলাম বলেন, আমি ঘাটের কাছাকাছি ছিলাম। হঠাৎ বিকট শব্দে তাকিয়ে দেখি মাঝ নদীতে দুই লঞ্চে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ফলে লঞ্চে থাকা কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। খেয়া নৌকার মাঝিরা তাদের উদ্ধার করে। ছোট লঞ্চের অনেক যাত্রী আহত হয়েছেন। তারা লঞ্চের ভেতর আর্তনাদ করছিলেন।

সদরঘাট নৌ- থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার জানান, এবিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বুড়িগঙ্গায় ২ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১