সংবাদ শিরোনাম ::
স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শহীদ মিনার থেকে বোমা সদৃশ ধারালো অস্ত্রসহ আটক ২। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১ ৭০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
একুশের প্রথম প্রহরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শহীদ মিনার এলাকা থেকে হাতবোমা সদৃশ তিনটি বস্তু ও একটি ধারালো অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ শহীদ মিনারসংলগ্ন গরুহাটি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে সাহারুল ইসলাম ও বার টিকরি গ্রামের মো. আলীর ছেলে মিলন মিয়া।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, রাত সাড়ে ১২টার দিকে একটি ভ্যান উপজেলা পরিষদের প্রধান গেট থেকে শহীদ মিনারের দিকে যাচ্ছিল। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ ভ্যানচালক শাহারুল ও আরোহী মাদকাসক্ত মিলন মিয়াকে তল্লাশি করে। তাদের দেহ তল্লাশি করে তিনটি হাতবোমা সদৃশ বস্তু ও ভ্যানে থাকা একটি ধারালো ছুরি পাওয়া যায়। এ সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে মেহেদী হাসান আরো জানান, উপজেলা পরিষদের সামনে কালো করে দেখতে অপরিচিত দুই ব্যাক্তি তাদের হাতে ওই বস্তু তুলে দিয়ে শহীদ মিনারের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকতে বলে। সেখান থেকে আরেকজনের হাতে এই হাতবোমাগুলো হাতবদল করার কথা ছিল। হাতবোমা সদৃশ বস্তুগুলো হাতবদল হওয়ার আগেই তল্লাশি করে পুলিশ জব্দ করে।
পরে, ওই বস্তুগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শহীদ মিনার থেকে বোমা সদৃশ ধারালো অস্ত্রসহ আটক ২। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৪৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১