সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার তিন পুলিশ সদস্য। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে পুলিশ সদস্যদের মারধরের পর আড়াইহাজার থানা পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে রোববার ভোরে (২১ ফেব্রুয়ারি) এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ যুবককে গ্রেফতার করেছে।

গ্রেফতার যুবকেরা হলেন- উপজেলার দুপ্তারা ইউনিয়নের গীর্দা দক্ষিণপাড়া এলাকার আব্দুল আলীর ছেলে শাহীন মিয়া (২০), সোলমানের ছেলে সজিব (২২), বাজভী তাঁতীপাড়া ওয়াজুল হকের ছেলে আজিজুল হক (২০) একই ইউনিয়নের কুমারপাড়া এলাকার দ্বীন মুহাম্মদের ছেলে মাহাবুল ভূঁইয়া (২২) ও গোপালদী পৌরসভাধীন সোনাকান্দা এলাকার মোহাম্মদ আলীর ছেলে মাসুদ মিয়া (২৪)।

আর মারধরের শিকার পুলিশ সদস্যরা হলেন- আড়াইহাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হালিম খান, কনস্টেবল নাজমুল ও আমান উল্লাহ।

আহত এএসআই হালিম খান বলেন, শনিবার গভীর রাতে ওয়ারেন্টের আসামি ধরতে বের হলে পাচঁরুখীতে তিনজনকে দেখতে পাই। তাদের পরিচয় জানতে চাইতেই তারা হাতে মাদকসহ থাকা একটি বক্স ফেলে দৌঁড় দেয়। এ সময় পাশেই আনন্দ ভ্রমণে যাওয়া একটি বাসে উঠে তারা ডাকাত বলে চিৎকার দেয়। তখন বাস থেকে নেমে এসে লোকজন আমাদের ওপর হামলা চালায়।

পুলিশ জানায়, স্থানীয় শামীম ও কাউসারের নেতৃত্বে পিকনিকের ওই বাসটি মাধবপুর যাওয়ার কথা ছিল। হামলার পর আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা দায়ের হয়েছে। অভিযান চালিয়ে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার তিন পুলিশ সদস্য। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:১৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১