সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ওবায়দুল কাদেরকে জবাব দিতে হবে, ফেসবুক লাইভে কাদের মির্জা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিক ফেসবুক লাইভে এসে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মেয়র আবদুল কাদের মির্জা।

লাইভে কাদের মির্জা বলেন, ‘আজকে একরামুল করিম চৌধুরীর সন্ত্রাসী বাহিনী, নিজাম হাজারীর সন্ত্রাসী বাহিনী আমার চাপ্রাশিরহাটের চরফকিরার মানুষের ওপর গুলিবর্ষণ করেছে পুলিশের সহযোগিতায়। পুলিশের সামনে থেকে আমার লোকদের ওপর গুলি করেছে। ইতোমধ্যে প্রায় ৫০ জনের মতো আহত হয়েছে। অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই এলাকার কি অভিভাবক নাই? আজকে যদি একটা মায়ের বুক খালি হয় এটার জন্য ওবায়দুল কাদের, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন এবং প্রশাসনকে দায়ী থাকতে হবে।’

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৪১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এসব কথা বলেন বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি আরও বলেন, ‌‘নোয়াখালীর এসপি, ডিসি এদের সহযোগিতায় আজকে একরাম চৌধুরী তার বাড়িতে মিটিং করে এখানে গুন্ডা এবং সন্ত্রাসী-অস্ত্রধারী পাঠিয়েছে। আমিও আছি প্রয়োজনে মৃত্যুবরণ করব, এখান থেকে যাব না।’

‘ওবায়দুল কাদের আপনাকে জবাব দিতে হবে আমার এলাকার একটা লোকের (যদি) মৃত্যু হয়। সাহাব উদ্দিন আপনাকে জবাব দিতে হবে। প্রশাসনকে জবাব দিতে হবে আজকে কেন অস্ত্রের ঝনঝনানি’-যোগ করেন কাদের মির্জা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ওবায়দুল কাদেরকে জবাব দিতে হবে, ফেসবুক লাইভে কাদের মির্জা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১