সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

সুরক্ষা অ্যাপের কারণে টিকা কার্যক্রম আরও একধাপ এগিয়ে গেল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সুরক্ষা অ্যাপ উদ্বোধনের ফলে চলমান টিকাদান কার্যক্রম আরও একধাপ এগিয়ে গেল। টিকাদান কার্যক্রমে দেশের সুনাম এখন সর্বত্র। দেশে বর্তমানে ১০০৬টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলমান রয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সুরক্ষা অ্যাপ উদ্বোধন শেষে এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের টিকা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাপ উদ্বোধন শেষে সরকারের আইসিটি বিভাগকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে টিকাদানের শুরুতে বিভিন্ন জোনভিত্তিক ভাগ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনেক সহায়তা করেছে। এখন সুরক্ষা অ্যাপ প্রস্তুত করে সেই সহায়তার হাত আরও প্রসারিত হলো। এই অ্যাপটি হচ্ছে পেপারলেস একটি অনলাইন কার্যক্রম। এখানে কাগজ-কলমের কোনো প্রয়োজন হয় না। অ্যাপটি ব্যবহার করে মানুষের আরও বেশি উপকার হবে।

তিনি আরও বলেন, এখন দেশের সাধারণ থেকে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও তাদের পরিবারবর্গ করোনার টিকা দিচ্ছেন। এই টিকা প্রমাণ করেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্ব কতখানি দূরদর্শীসম্পন্ন। টিকা নিয়ে যারা বেশি বেশি সমালোচনা করেছে এখন তারাই আগেভাগে নিচ্ছে। এটাই সরকারের সফলতা, কষ্টের স্বীকৃতি।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুরক্ষা অ্যাপের কারণে টিকা কার্যক্রম আরও একধাপ এগিয়ে গেল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১