সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় সবজির বাগানে গাঁজা চাষ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সবজির বাগানে চাষকৃত গাঁজা গাছসহ শহিদ মিয়া (৭০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী নোয়ামুড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ আখাউড়া থানা পুলিশ তাকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, আটককৃত ব্যক্তির সবজি ক্ষেতের মধ্যে গাঁজা গাছ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।
তবে আটককৃত বৃদ্ধ শহিদ মিয়া পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, তিনি জমিতে বেগুনের চাষ করেছেন। এই জমিতে বেগুন গাছের সাথে গাছটি বড় হতে থাকে। গাঁজার গাছ কিনা সেটা তিনি জানতেন না বলে পুলিশকে জানান। বনফুলের সুন্দর গাছ ভেবে তিনি তা এতদিন কাটেনি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম জানান, সরকারকে না জানিয়ে নিষিদ্ধ গাঁজা চাষ করার জন্য দায়ে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। বয়স বিবেচনা করে মুচলেকা রেখে পরে ছেড়ে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় সবজির বাগানে গাঁজা চাষ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১