সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

মন্ত্রীর স্ত্রী পরিচয়ে খাস কামরায় ঢুকে বিচারককে হুমকি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মন্ত্রীর স্ত্রীর পরিচয় দিয়ে জামালপুরে বিচারকের ব্যক্তিগত কক্ষে (খাস কামরা) প্রবেশ করে হুমকি দেয়ার ঘটনায় আরিফা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) জামালপুরের অতিরিক্ত সহকারী জজ আদলতের বিচারক মো. ইকবাল মাহমুদের খাস কামরা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক আরিফা বেগম জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কানিল এলাকার মো. শফিকুল ইসলামের স্ত্রী।

জামালপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিঞার নাতির পরিচয়ে জামালপুরের অতিরিক্ত সহকারী জজ আদালতের বিচারক একেএম ছিফাতুল্লাহর মোবাইল ফোনে কল দেন জামালপুর সদরের কানিল এলাকার মো. শফিকুল ইসলাম। তিনি একটি মামলার আদেশ কি হয়েছে তা জানতে চেয়ে হুমকি দেন। এরপর থেকে শফিকুল ইসলাম ছাড়াও একনারী একাধিকবার ফোন করে হুমকি দেয়া অব্যহত রাখেন। এ ঘটনায় পরদিন মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) অতিরিক্ত সহকারী জজ আদালতের সেরেস্তাদার মো. মাহবুবুর রহমান জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আরিফা বেগম নামে ওই নারী সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. ইকবাল মাহমুদের ব্যক্তিগত কক্ষে (খাস কামরা) প্রবেশ করে নিজেকে মন্ত্রীর স্ত্রী পরিচয় দেন। এসময় তাদের বিরুদ্ধে কেন থানায় জিডি করা হয়েছে এ বিষয়ে হুমকি দিতে থাকেন। পরে ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনালের বিচারকসহ কয়েকজন বিচারক ওই নারীকে জিজ্ঞাসাবাদ শেষে কোর্ট পুলিশে সোপর্দ করেন।

একই আদালতের সেরেস্তাদার মো. মাহবুবুর রহমান বাদী হয়ে সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক রুবেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মন্ত্রীর স্ত্রী পরিচয়ে খাস কামরায় ঢুকে বিচারককে হুমকি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১