সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৫:৩৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের আগৈলঝাড়ায় মোবাইল ফোন চুরির মিথ্যা অভিযোগ তুলে এক ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বারপাইকা গ্রামে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত ইজিবাইক চালক নয়ন ওরফে গুরু পান্ডে (৪০) বর্তমানে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার দিবাগত রাতে আহত নয়ন পান্ডে অভিযোগ করে জানান, মোবাইল চুরির মিথ্যা অভিযোগে তাকে প্রথম দফায় বৃহস্পতিবার রাতে একই এলাকার মৃত কানুন পান্ডের ছেলে বিএনপি কর্মী রবিন পান্ডে মারধর করেন। পরে তাদের ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে নিজ বসতঘরের পাশে ছাগল রাখার ঘরে রাত কাটান তিনি।
নয়ন পান্ডের অভিযোগ, শুক্রবার সকালে বাথরুমে প্রবেশ করলে স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নিমাই পান্ডে, তার ভাতিজা শুভ্র ও নিরঞ্জন পান্ডে তাকে বাথরুম থেকে টেনেহিঁচড়ে বের করে আনেন।
এ সময় স্থানীয় কালু ব্যাপারির মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে তাকে একটি গাছের সাথে বেঁধে অমানুষিক নির্যাতন করা হয়।
নির্যাতনের সময় তার চিৎকার শুনে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সের ছেলে শিবা পান্ডে এগিয়ে এসে মারধর না করার জন্য অনুনয়-বিনয় করলেও তাদের মন গলেনি।
পরবর্তীতে সম্পর্কে তার নাতি জামাতা রাবন চন্দ্র মারধরের প্রতিবাদ করতে এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়।
নয়ন পান্ডে আরও অভিযোগ করেন, তিনি আওয়ামী লীগের সমর্থক হওয়ায় দীর্ঘদিন ধরে নিমাই পান্ডে ও তার সহযোগীরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন। এরই জেরে মোবাইল চুরির মিথ্যা অভিযোগ সাজিয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। অথচ যে কালু ব্যাপারির মোবাইল চুরির অভিযোগ তোলা হয়েছে, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
আহত নয়নের স্ত্রী বনানী পান্ডে বলেন, মিথ্যা অভিযোগ তুলে আমার স্বামীকে যারা অমানুষিক নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
অভিযোগের বিষয়ে রত্নপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নিমাই পান্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

আপডেট সময় : ০৫:৩৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬