সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

জীবননগরে ৩টি ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযান; জরিমানা আদায়। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একাধিক ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৩টি ইটভাটা মালিকের কাছ থেকে আদায় করা হয়েছে মোট এক লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা। মঙ্গলবার (১৬ই ফেব্রুয়ারি) সকাল থেকে এই অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

ভ্রাম্যমাণ এই অভিযানে নির্ধারিত পরিমাপ থেকে ছোট মাপের ইট তৈরি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০১৮ এর ৪৮ ধারায় জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি এলাকার মেসার্স পিয়াস ব্রীক্সকে ৫০ হাজার টাকা, মেসার্স সরকার ব্রীক্সকে ৪০ হাজার টাকা এবং মেসার্স নিউ ব্রীক্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় জেলা ক্যাবের সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ অভিযানের নেতৃত্বদানকারীকে সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সজল আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জীবননগরে ৩টি ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযান; জরিমানা আদায়। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১