সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

গুলিস্তানে পাগল নাচলেও বিএনপির সমাবেশের চেয়ে বেশি লোক হয়: তথ্যমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
গুলিস্তানে পাগল নাচলেও বিএনপির সমাবেশের চেয়ে বেশি লোক হয়: তথ্যমন্ত্রী
গুলিস্তানে পাগল নাচলেও বিএনপির সমাবেশের চেয়ে বেশি লোক জড়ো হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘প্রেসক্লাবের সামনে কয়েকশ লোকের সমাবেশ করে বিএনপি বলে বিশাল সমাবেশ করেছে। দুই কোটি মানুষের ঢাকা শহরে কয়েকশ’ মানুষের সমাবেশ যদি বিশাল সমাবেশ হয়, তাহলে বুঝতে হবে, বিএনপি’র পৃথিবীটা ছোট হয়ে আসছে এবং তারা জনগণ থেকে কতটা বিচ্ছিন্ন।’
এসময় তিনি বিএনপির সব নেতাকর্মীকে করোনা টিকা গ্রহণ করে সুস্থ থাকার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা সুস্থ থাকুন, আমাদের বিরোধিতা করুন, কারণ একটি বিরোধী দল দেশে প্রয়োজন আছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তথ্যমন্ত্রী এমন মন্তব্য করেছেন।
সমাবেশে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি আজ ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। এসময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক থেকে তা প্রতিহত করার আহ্বান জানান তারা।
ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আলহাজ আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করেছিল। শুধু তাই নয়, রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতিষ্ঠা করেছিল। ১৯৯৬ সালের ‘১৫ ফেব্রুয়ারি মার্কা’ নির্বাচন বাংলার মাটিতে আর করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
তিনি বলেন, আল-জাজিরার বানানো মিথ্যা প্রতিবেদন দেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এমনকি বিশ্ববাসীও এসব বিশ্বাস করেনি।
তথ্যমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, আজ বিএনপির নির্বাচন ও গণতন্ত্র নিয়ে প্রশ্ন করে, অথচ এ দলের জন্ম হয়েছিল অগণতান্ত্রিকভাবে। করোনা পরিস্থিতি সরকার যেভাবে মোকাবিলা করেছি, তাতে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। প্রথমে টিকা দেশে আনতে পারব না বলে গুজব ছড়ানোর চেষ্টা করেছে বিএনপি। পরবর্তীতে টিকা দেওয়া নিয়ে গুজব ছড়ায় তারা।
বিএনপি ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে বিএনপি এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র চালাচ্ছে। আল-জাজিরার প্রতিবেদন সেই ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
যুগ্মসাধারণ সম্পাদক দীপু মনি বলেন, যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল তাদের মুখে গণতন্ত্রের জন্য মায়াকান্না শোভা পায় না। শুধুমাত্র নির্বাচন ব্যবস্থা নয়, তারা এক কোটি ২০ লাখ ভুয়া ভোটার তৈরি করেছিল।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক নানক বলেন, যথাযথ কারণে জিয়ার খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জিয়া যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করেছে, বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করেছে। এদেশের স্বাধীনতার চেতনা ধ্বংস করেছিল এরা। এদের বিরুদ্ধে সবাইকে সচেতন আহ্বান জানান নানক।
সভাপতিমণ্ডলীর অপর সদস্য মতিয়া চৌধুরী বলেন, বিএনপি আজ গণতন্ত্রের জন্য কান্না করে, নিজেদের মিটিংয়ে লোক হয়না সে জন্য দোষ দেয় আওয়ামী লীগকে।
দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি আরো বলেন, ৯৬ এর পর থেকে শেখ হাসিনা অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে। যার মাধ্যমে দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নত হচ্ছে।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মতিয়া চৌধুরী বলেন, এসএসসি পরীক্ষার সার্টিফিকেট যার নেই। তিনি কিভাবে শিক্ষার মর্যাদা বুঝবেন? শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের মানুষ আজ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই বিভ্রান্তি ছড়াতে নানা ষড়যন্ত্র করছে তারা। কিন্তু কোন লাভ নেই, শেখ হাসিনা মানুষের জন্য কাজ করছে। করোনার মধ্যেও সরকার মানুষের স্বাভাবিক জীবনযাপনে নিশ্চয়তা দিতে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গুলিস্তানে পাগল নাচলেও বিএনপির সমাবেশের চেয়ে বেশি লোক হয়: তথ্যমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১