সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

গাঁজাবাহী ট্রাক আটক করতে গিয়ে প্রাণ হারালেন র‌্যাব সদস্য। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ময়মনসিংহের ভালুকায় গাঁজাবাহী ট্রাক আটক করতে গিয়ে সেই ট্রাকচাপায় ইদ্রীস মোল্লা নামের এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিডস্টোর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল আশিক বিল্লাহ।

তিনি বলেন, টঙ্গী থেকে মাওনায় একটা চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পোড়াবাড়ী র‍্যাব-১ এর ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে গাঁজা বহনকারী ট্রাক থামানোর সংকেত দিলে চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় ট্রাকটিকে আটকের জন্য মোটরসাইকেল নিয়ে ইদ্রীস মোল্লা ও সিনিয়র ডিএডি গোলাম মোস্তফা ধাওয়া করতে থাকে। পরে বাগেরবাজারে পৌঁছানোর পরই ট্রাকের পেছন থেকে একটি গাঁজাভর্তি বস্তা ফেলে দেয়া হয়। এসময় সিনিয়র ডিএডি গাঁজার বস্তাটি উদ্ধার করার জন্য মোটরসাইকেল থেকে নেমে পড়েন।

তবে ইদ্রীস আলী ট্রাকটিকে ধাওয়া করতে থাকেন। ট্রাকটি ভালুকার সিডস্টোর এলাকায় কোকাকোলা কোম্পানির সামনে পৌঁছালে র‍্যাব সদস্য মোটরসাইকেল দিয়ে ট্রাকের সামনে দাঁড়িয়ে ব্যারিকেড দেন। এসময় ট্রাকচালক মোটরবাইকটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ইদ্রীস মোল্লা ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন মো. তৈমুর আলী বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও হেলপার ও ড্রাইভার পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাঁজাবাহী ট্রাক আটক করতে গিয়ে প্রাণ হারালেন র‌্যাব সদস্য। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১