সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ভ্যাকসিন নিচ্ছেন বেগম খালেদা জিয়া। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনার ভ্যাকসিন নেবেন নাকি নেবেন না, এ নিয়ে আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে কোনো কিছু না জানানো হলেও এ নিয়ে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে।

‘করোনার ভ্যাকসিন নিতে ইতিবাচক খালেদা জিয়া’ এমন শিরোনামে একটি অনলাইন পোর্টাল সংবাদ প্রকাশ করলেও তাতে দায়িত্বশীল কোনো নেতার সুনির্দিষ্ট বক্তব্য না থাকায় সৃষ্টি হয়েছে ধুম্রজালের। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খানও বলেছেন, এ ব্যাপারে কোনোকিছুই তিনি শোনেননি বা জানেন না।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ভ্যাকসিন নেয়ার ব্যাপারে বেগম জিয়া ইতিবাচক বা নেতিবাচক কোনোকিছুই নয়। কারণ তিনি অসুস্থ, দীর্ঘদিন ধরে আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা যা পরামর্শ দেবেন, সেটাই উনি করবেন। তবে এখনও যেহেতু এ ব্যাপারে কোনো কথা হয়নি, তাই এ নিয়ে আগাম কোনো মন্তব্য করা সমীচীন হবে না।’
করোনার ভ্যাকসিন নিয়ে বিভিন্ন সমাবেশে দলের সিনিয়র নেতারা নেতিবাচক বক্তব্য দিলেও স্থায়ী কমিটির দু’জন নেতা নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান ইতোমধ্যেই ভ্যাকসিন নিয়েছেন বলে জানা গেছে।

এছাড়া দলের যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকনও ভ্যাকসিন নিয়েছেন কয়েকদিন আগে।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফ্রেব্রুয়ারি থেকে কারাবন্দি ছিলেন বেগম জিয়া। দেশের করোনার প্রকোপ বাড়লে পরিবারের আবেদনের প্রেক্ষিতে গত বছরের ২৫ মার্চ তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় সরকার।
তবে বেশকিছুদিন ধরে বিএনপি’র সিনিয়র নেতারা বলে আসছেন, ‘আদতে বেগম জিয়া মুক্ত নন, তিনি গৃহবন্দী’। তার সাথে দলের নেতারা ইচ্ছে করলেই দেখা করতে পারেন না বলেও অভিযোগ তুলছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভ্যাকসিন নিচ্ছেন বেগম খালেদা জিয়া। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১