সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

স্ত্রীর স্বাক্ষর জাল করে স্বামীকে তালাক দিলেন কাজি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পূর্ব শক্রতার জের ধরে রংপুরের পীরগঞ্জে স্ত্রীর স্বাক্ষর জাল করে স্বামীর কাছে তালাকনামা পাঠানোর অভিযোগ উঠেছে মোশারফ হোসেন নামে কাজির এক সহকারীর বিরুদ্ধে। স্বামী-স্ত্রীর অজান্তেই এ তালাকের ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

পারিবারিক ও এলাকবাসীরা জানান, উপজেলার ভেণ্ডাবাড়ী ইউনিয়নের জোতবাজ গ্রামের মোকছেদ আলী প্রায় ২৫ বছর আগে একই ইউনিয়নের মহেশপুর গ্রামের নার্গিস বেগমকে (৪০) বিয়ে করেন। তাদের সংসারে ৩ ছেলে রয়েছে। এর মধ্যে এক ছেলে বিদেশে থাকেন।

বেশ কিছুদিন ধরে ইউনিয়নটির নিকাহ রেজিস্ট্রার (কাজি) নুরুল ইসলামের সহকারী মোশারফ হোসেনের সাথে ওই দম্পতির বিরোধ ছিল। এর জের ধরে মোশাররফ হোসেন নার্গিস বেগমের স্বাক্ষর জাল করে গত ১৯ জানুয়ারি একটি তালাকনামা তৈরী করেন। ৭ ফেব্রুয়ারি গ্রাম পুলিশ সদস্য রমজান আলীর মাধ্যমে তালাকনামাটি মোকছেদ আলীর কাছে পাঠান তিনি। এ সময় ওই সম্পতি বাড়িতেই ছিলেন।

ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে গ্রামবাসী উত্তেজিত হয়ে ওই স্ত্রীকে গ্রাম থেকে বের করে দেন। পরে তিনি বাবার বাড়ি মহেশপুরে চলে যান।

নার্গিস বেগম বলেন, ‘প্রায় ২৫ বছর ধরে সুখে শান্তিতে সংসার করছি। তিন ছেলেও রয়েছে আমাদের। এক ছেলে বিদেশে থাকেন। অথচ কাজি আমার স্বাক্ষর দিয়ে আমার স্বামীকে তালাক দেখিয়েছে। আমি তো তালাক দেইনি।’

স্বামী মোকছেদ আলী বলেন, ‘আমরা এক সাথেই আছি। অথচ তালাকনামা দেয়া হলো। কাজি মোশারফের সাথে আমার শত্রুতা আছে।’

এ বিষয়ে জানতে কাজির সহকারি মোশারফ হোসেনের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি কেটে দেন।’

ভেন্ডাবাড়ী ইউপির চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘পরিবারটি কাজির কুকর্মের শিকার। ইউনিয়নের কাজী নুরুল ইসলামের উচিত ছিল, বিষয়টি খতিয়ে দেখা। তিনি কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না। আমরা বিষয়টি সামাজিকভাবে সমাধান করার চেষ্টা করবো

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীর স্বাক্ষর জাল করে স্বামীকে তালাক দিলেন কাজি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:১৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১