সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

রাজাপুরে বিউটি পার্লারসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইদুল ইসলাম, রাজাপুর:: ঝালকাঠির রাজাপুরে বিউটি পার্লার সহ দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার পুরাতন জেলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোক্তার হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, বিউটি পার্লারের মালিক সদর এলাকার শাহনাজ পারভিন ও সাতুরিয়া এলাকার রেস্টুরেন্ট মালিক আসাদুজ্জামান।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোক্তার হোসেন জানান, মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সামগ্রী বিক্রয়ের উদ্দেশে রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় বৌ রানী বিউটি পার্লারের মালিক শাহনাজ পারভীনকে ৫ হাজার টাকা ও বাসি খাবার বিক্রয়ের উদ্দেশে রাখার অপরাধে হলিফুড কফি এন্ড ফাস্টফুড রেস্টুরেন্ট এর মালিক আসাদুজ্জামানকে ৫ শত টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে বিউটি পার্লারসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১