সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

দর্শনায় করোনা ভাইরাসের সরকারি ভাবে টিকাদান কর্মসূচি শুরু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজিবুল হোসেন
দামুড়হুদা থানা প্রতিনিধি

গত ৭ ফেব্রুয়ারী সকাল ১০টায় মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক এর মাধ্যমে।পরে সারাদেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়।

এ ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের জন্য টিকা গ্রহণ করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মাহাবুব রহমান কাজল। মঙ্গলবার (৯ই ফেব্রুয়ারি) বেলা ২টার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিৎলা দামুড়হুদা থেকে দর্শনা থানার পুলিশ সদস্যদের মধ্যে তিনি সর্বপ্রথম এই টিকা গ্রহণ করেন। অফিসার ইনচার্জ এর পরে থানার ২য় পুলিশ সদস্য হিসেবে টিকা গ্রহণ করেন কনস্টেবল রাকিব। পর্যায়ক্রমে থানার অন্যান্য পুলিশ সদস্যরাও টিকা গ্রহণ করবেন বলে জানা গেছে।

টিকা গ্রহণ করার পর তারা দু’জনই সুস্থ ও স্বাভাবিক আছেন বলে নিশ্চিত করেছেন। কোন পার্শ্বপ্রতিক্রিয়া এখনো পর্যন্ত হয়নি এবং হবেনা বলে আশাবাদী তারা দু’জনই। পাশাপাশি অন্যদের ও করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণের জন্য সকলকে উৎসাহিত করেন অফিসার ইনচার্জ মাহাবুব রহমান কাজল।

এ সময় তিনি বলেন টিকা প্রয়োগে দেশের পরিস্থিত আবারও স্বাভাবিক হবে, আবারো মানুষের কাজের গতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব রহমান কাজল।

উল্লেখ্য, দেশের ১ম ধাপের করোনা মোকাবেলায় নিজের জীবনের মায়া ত্যাগ করে দর্শনাবাসীকে করোনার হাত থেকে রক্ষা করতে যেয়ে নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন অফিসার ইনচার্জ(ওসি) মাহাব্বুর রহমান কাজল। পরবর্তীতে চিকিৎসা গ্রহণ করে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং থানায় যোগদান করেন।
মহামারী করোনা ভাইরাসের কবল হতে সুুস্থ‍্য থাকার লক্ষ‍্যে সকলকে এই টিকা শরীরে প্রয়োগ অতীব জরুরি বলে তিনি মত প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দর্শনায় করোনা ভাইরাসের সরকারি ভাবে টিকাদান কর্মসূচি শুরু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:২৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১