সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

ভারত থেকে আসা করোনার টিকা ত্রুটিপূর্ণ দাবি রিজভীর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:১১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ভারত থেকে আসা করোনাভাইরাস প্রতিরোধী টিকা ত্রুটিপূর্ণ বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবরণের তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, ভারত থেকে যে টিকা এসেছে, আপনারা প্রমাণ করুন, ‘এ টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু এ টিকা নিচ্ছেন না। ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগমকে (শিউলি আজাদ) নিয়ে খবরের কাগজে এসেছে, তিনি টিকা নেয়ার অভিনয় করেছেন। তাহলে আমাদের কথা ঠিক। ভারত থেকে যে টিকা এসেছে, তা নির্ভুল নয়, ত্রুটিপূর্ণ।’

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘দেশ চালাচ্ছে মাফিয়ারা। এর প্রমাণ পৌরসভা নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী যিনি আওয়ামী লীগ করতেন, তাকে এসপি সাহেব ডেকে নিয়ে বলেছে, আইনশৃঙ্খলা নিয়ে তার সঙ্গে কথা হবে। এসপি সাহেবের ডাকে তিনি গেছেন। তাকে গাড়িতে করে সরাসরি ঢাকায় নিয়ে আসা হয়েছে। তাকে আওয়ামী লীগের অফিসে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তুমি প্রার্থিতা প্রত্যাহার করো। এ কাজ কারা করে? পুলিশ মানুষের নিরাপত্তা দেবে। কিন্তু সেই পুলিশ একজনকে ডেকে ঢাকায় নিয়ে এসেছে। ওবায়দুল কাদের সবুজের সঙ্গে যে কাজ করেছেন, এ তো মাফিয়ারা করে, ডনরা করে, ডাকাতরা করে।’

আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাংকের অর্থ চুরির অভিযোগ করে রিজভী বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ চুরি করেছেন আওয়ামী লীগের নেতারা। বেসিক ব্যাংকেরও অর্থ চুরি করা হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন জায়গায় পাবলিক প্রতিষ্ঠান চুরি করেছে।’

তিনি আরও বলেন, ‘ফরিদপুরে ছাত্রলীগ নেতা দুই হাজার কোটি টাকা পাচার করেছে, এটাও চুরি। ছাত্রলীগ নেতা মাদারীপুরের তুহিন ছাগল চুরি করেছে। মুরগি চুরি থেকে ছাগল চুরি কোনো চুরিই তারা বাদ রাখেনি।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী,যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু, বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, কৃষকদলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারত থেকে আসা করোনার টিকা ত্রুটিপূর্ণ দাবি রিজভীর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩১:১১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১