সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

ভাগনিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা”মামা আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
দিনাজপুরের ঘোড়াঘাটে সাড়ে তিন বছরের ভাগনিকে ধর্ষণের অভিযোগে আপন মামাকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঘোড়াঘাট উপজেলায় গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। রাতে মেয়েটির চাচা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে অভিযান চালিয়ে মামা লাল মিয়াকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শিশুটি বাড়ির পাশে শস্যে ক্ষেতে খেলছিল। শিশুটিকে একা পেয়ে তার মামা ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ধর্ষণচেষ্টার অভিযোগ এনে থানায় শিশুটির চাচা মামলা করেছেন। রাতে পুলিশ অভিযান চালিয়ে মামা লাল মিয়াকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটির মামা ধর্ষণ চেষ্টার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সোমবার দুপুরে অভিযুক্ত লাল মিয়াকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার শাহ নেওয়াজ জানান, রোববার রাত ৮টায় ভিকটিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তার রক্তক্ষরণ হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়েছি। বাড়িতে গিয়ে হাসপাতালের নার্স সার্বক্ষণিক শিশুটির খোঁজ খবর নিচ্ছে। শিশুটির যদি বেশি সমস্যা দেখা দেয় তাহলে তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাগনিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা”মামা আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১