হোটেলে আপত্তিকর অবস্থায় ৭ তরুণ-তরুণীকে আটক। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০১:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১ ২১৪ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
সিলেটে আবারও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ৭ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ সুরমার এক আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার সরইবাড়ী গ্রামের শুক্কুর মিয়ার ছেলে মো. জসিম মিয়া (২৫), সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার শিবপুর গ্রামের মো. আফতাব মিয়ার ছেলে মো. শামছুল হক (২৬), একই উপজেলার মুক্তাখাই গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. নাজমুল হোসেন (১৮), ময়মনসিংহ সদর থানার সাভার গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (২৪)। তারা ছাড়াও তিনজন নারীকে আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের (সিএমপি) মিডিয়া শাখার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বিএম আশরাফউল্ল্যাহ তাহের জানায়, শুক্রবার রাতে দক্ষিণ সুরমা থানাধীন এক আবাসিক হোটেলে বিশেষ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় ৩ নারী ও ৪ পুরুষকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


























